কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে ৯ দেশের কূটনৈতিক ব্যবস্থা

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে হিসাব-নিকাশ কষতে বসেছে বিভিন্ন দেশ। এসব দেশের তালিকায় যেমন বিভিন্ন আরব দেশ রয়েছে, তেমনি রয়েছে অনারব দেশও। গাজায় নির্বিচারে ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে এখন পর্যন্ত বিশ্বের ৯টি দেশ তেলআবিব থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে। এমনকি একটি দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পর্যন্ত ছেদ করেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

গাজা টানা ৩১ দিনের অব্যাহত বোমাবর্ষণে নিহত মানুষের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের প্রায় অর্ধেশই শিশু।

সোমবার (৬ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত গাজায় ১০ হাজার ২২ জন মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে ৪ হাজার ১০৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ২৫ হাজারের বেশি মানুষ। শুধু গত ২৪ ঘণ্টায় গাজায় ১৮টি হামলা করেছে ইসরায়েল। এসব হামলায় ২৫২ জন মানুষ নিহত হয়েছে। এ ছাড়া এখনো অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। এই সংখ্যা দুই হাজারের মতো হতে পারে। ভারী যন্ত্রপাতি না থাকায় তাদের লাশ উদ্ধার করা যাচ্ছে না।

এ ছাড়া যুদ্ধ শুরুর পর গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এর ফলে সেখানে চরম মানবিক সংকট দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবিরতির দাবি চড়াও হলেও তাতে কর্ণপাত করছে নেয়ানিয়াহু সরকার। এমন পরিস্থিতিতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ৯টি দেশ।

এই ৯ দেশ হলো—বাহরাইন, বলিভিয়া, চাদ, চিলি, কলম্বিয়া, হন্ডুরাস, জর্ডান, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক। এদের মধ্যে বলিভিয়া ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১০

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১১

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৩

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৪

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৫

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৬

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৭

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৮

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

১৯

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

২০
X