কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে কড়া হুঁশিয়ারি দিল জি-৭

জাপানে বৈঠকে জোটের মন্ত্রীরা। ছবি : এএফপি
জাপানে বৈঠকে জোটের মন্ত্রীরা। ছবি : এএফপি

ইরানকে কড়া সতর্কবার্তা দিয়েছে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট জি-৭ (গ্রুপ অব সেভেন)। জাপানের টোকিওতে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।

জোটের মন্ত্রীরা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে অস্থিতিশীলতার জন্য ইরানকে সতর্ক করেন। তারা বলেন, তেহরানকে অবশ্যই তাদের মিত্র সামরিক জোটগুলোর লাগাম টানতে হবে।

যৌথ বিবৃতিতে মন্ত্রীরা বলেন, আমরা ইরানকে হামাসের সমর্থন দেওয়া ও মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। এ সময় মন্ত্রীরা লেবাননের সশস্ত্র গোষ্ঠীসহ বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীদের সমর্থন দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। এছাড়া বিবৃতিতে তারা আঞ্চলিক অস্থিতিশীলতার বিষয়েও সতর্ক করেন।

ইরান মূলত গাজায় ইসরায়েলের বোমাবর্ষণের বিষয়ে কড়া বার্তা দিয়ে আসছে। এছাড়া ইসরায়েল ও তাদের নিকটতম মিত্র যুক্তরাষ্ট্রকে যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয়ে হুঁশিয়ার করে যাচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববাসী গাজায় যুদ্ধবিরতির দাবি তুললেও তা আমলে নিচ্ছে না ইসরায়েল ও তাদের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গেই গা ভাসিয়েছে পশ্চিমা সাত শক্তির রাজনৈতিক জোট জি-৭ (গ্রুপ অব সেভেন)।

বুধবার জাপানের টোকিওতে জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ছাড়াও যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবেই তাদের বৈঠকের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল গাজা যুদ্ধ। বৈঠক শেষে এই যুদ্ধ নিয়ে তারা একটি যৌথ বিবৃতিও দিয়েছেন। সেখানে মানবিক কারণে গাজায় সাময়িক যুদ্ধবিরতির কথা বললেও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানাননি তারা। যদিও ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিনিই শত শত মানুষ নিহত হচ্ছেন।

বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ত্রাণসহায়তা প্রবেশ, বেসামরিক নাগরিকদের চলাচল এবং জিম্মিদের মুক্তি নিশ্চিতে সেখানে যুদ্ধে সাময়িক বিরতির পক্ষে মত দিয়েছেন জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরা।

এর আগে গত শনিবার (৪ নভেম্বর) জর্ডানের রাজধানী আম্মানে আরব বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে তাকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেন তিনি।

ব্লিঙ্কেন বলেছেন, যুদ্ধবিরতি হামাসকে সুবিধা দেবে। তারা পুনরায় সংগঠিত হবে এবং ইসরায়েলে আবারও হামলা চালাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X