মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইসরায়েলের তিন শহরে রকেট হামলা

গাজা অভিমুখে ইসরায়েলের ট্যাংক। ছবি : এএফপি
গাজা অভিমুখে ইসরায়েলের ট্যাংক। ছবি : এএফপি

ইসরায়েলের বিভিন্ন শহরকে লক্ষ্য করে হামলা করছে ফিলিস্তিন। নতুন করে তিনটি শহরে রকেট হামলা চালিয়েছে দেশটির স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। বুধবার (৮ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা জানাতে পারেনি সামরিক শাখা।

হামাসের সামরিক শাখা কাসেম বিগ্রেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

ফিলিস্তিনের পক্ষ থেকে হামলার দাবি করা এ বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।

এর আগে মঙ্গলবার ইসরায়েলে একাধিক হামলা চালায় লেবানন। ইসরায়েলের সেনাবাহিনী জানায়, সীমান্তে তাদের ওপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলা চালিয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেন, লেবাননের সীমান্ত থেকে ছোড়া ২০টি রকেটলঞ্চার শনাক্ত করেছে তারা।

তিনি বলেন, লেবাননের হামলার জবাব দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী হামলার জবাবে পাল্টা কামানের গোলা ছুড়েছে।

এর আগে একই দিন ইসরায়েলের সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা চালায় লেবানন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানায়।

আইডিএফ জানায়, লেবানন সীমান্তের সাতুলা এলাকায় সশস্ত্র গোষ্ঠী সেনাবাহিনীর ট্যাংকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে। এ সময় তারা সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আজ সকালে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবানন থেকে হামলার জবাবে পাল্টা এ হামলা চালানো হয়।

তারও আগে হিজবুল্লাহর কর্মকর্তারা ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল বেসামরিক লোকদের ওপর হামলা করলে তার জবাবে দ্বিগুণ প্রাণহানি ঘটাবে লেবানন। রোববার ইসরায়েলি হামলায় তিন শিশুসহ এক বৃদ্ধা নিহতের ঘটনায় এ হুঁশিয়ারি দেয় হিজবুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১০

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১১

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১২

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৩

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৪

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

১৬

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১৭

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১৮

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

২০
X