কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান স্পেনের

ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় গুড়িয়ে যাওয়া স্থাপনা। ছবি : আলজাজিরা
ফিলিস্তিনে ইসরায়েলের হামলায় গুড়িয়ে যাওয়া স্থাপনা। ছবি : আলজাজিরা

ইসরায়েল গাজায় পরিকল্পিভাবে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্পেন। দেশটি এ গণহত্যার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা বিশ্ব নেতাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতির নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বনেতারা ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেও ইসরায়েলের বোমাবর্ষণের ব্যাপারে বধির নিরাবতা অবলম্বন করেছে।

তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এ পরিকল্পিত গণহত্যা অবশ্যই শেষ করতে হবে। কেন আমরা অন্যান্য সংঘাতে মানবাধিকারের পাঠ দেব আর এখানে কেবল বিশ্ব নৃশংসতা দেখে যাবে। এখানে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে। তাদের মায়েরা এসব হত্যার দৃশ্য দেখে চিৎকার করছে।

গাজায় গণহত্যা নিয়ে মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, দুপক্ষের কেউই নিরপরাধ নয়। গত ৫ নভেম্বর সেভ আমেরিকা পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ওবামা বলেন, গত ৭ অক্টোবর ইসরায়েলি সম্প্রদায়ের ওপর হামাস যে হামলা করেছে তা ভয়াবহ। তবে এখন ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাযেল যা করছে তা-ও অসহনীয়।

তিনি বলেন, (ফিলিস্তিন ইস্যু নিয়ে) কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে আমাদের প্রথমে মেনে নিতে হবে যে এখানে জটিল পরিস্থিতি বিরাজ করছে। বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে, তা ভয়াবহ। তাদের এমন কাজের পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। তবে এটাও সত্য যে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে, আগে যেভাবে তাদের ভূখণ্ড জবরদখল করা হয়েছে তা অসহনীয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১০

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১১

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১২

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৩

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৪

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৫

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৬

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৭

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৮

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৯

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

২০
X