কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ডজনের বেশি জিম্মি মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিন

তেলআবিবে জিম্মিদের জন্য ফাঁকা টেবিল। ছবি : ইউপিআই
তেলআবিবে জিম্মিদের জন্য ফাঁকা টেবিল। ছবি : ইউপিআই

এক ডজনের বেশি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিন। সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির আলোচনা চলছে। কাতারের মধ্যস্থতায় এসব জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্বল্প সময়ের যুদ্ধবিরতির জন্য এসব জিম্মিকে মুক্তির ব্যাপারে আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বার্তা সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ও কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তির ব্যাপারে আলোচনা চলছে। ১০ থেকে ১৫ জন জিম্মির মুক্তির বদলে এক বা দুদিনের সাময়িক যুদ্ধ বিরতিতের সম্মত হতে পারে দুপক্ষ।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ২৪০ জনকে জিম্মি করেছে হামাস। এর মধ্যে কাতারের মধ্যস্থতায় চারজনকে মুক্তি দিয়েছে ফিলিস্তিন।

কাতার বিশ্ববিদ্যালয়ের গবেষক মাহজুব জুয়াইর বলেন, এটা দারুণ খবর। ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ৪৮ ঘণ্টার যোগাযোগের পর এমনকিছু ঘটতে চলেছে। জিম্মিদের মুক্তির ব্যাপারে এটি আমেরিকার বিরাট প্রচেষ্টার ফল।

তিনি বলেন, এর কয়েক দিন আগেও আরও এক ডজন জিম্মিকে মুক্তির ব্যাপারে আলোচনা চলছিল। তবে সেখানে জটিলতা দেখা দিয়েছিল। এবারের এ মধ্যস্থতাটি সফল হলে বিদেশি জিম্মিদের মুক্তিতে শুভ সূচনা হতে পারে বলেও মন্তব্য করেন এ গবেষক।

এর আগে ইসরায়েলের জিম্মিদের মুক্তিতে নতুন শর্ত দেয় ফিলিস্তিন। দেশটি জানায়, যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিদের মুক্তি দেওয়া হবে না।

চলমান যুদ্ধের মধ্যে গাজায় বন্দি রুশ নাগরিকসহ বিদেশি জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা করতে রাশিয়া সফরে যান হামাসের নেতারা। এ সময় সেখানে বৈঠকের সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতি ছাড়া জিম্মিদের মুক্তি দেবে না ফিলিস্তিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১০

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১১

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১২

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৩

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৪

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৫

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

১৬

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১৭

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

১৮

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

১৯

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

২০
X