মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ নিয়ে ইরানের সতর্কবার্তা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য বলে মনে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ান। শুক্রবার (১০ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপের সময় এই কথা বলেছেন তিনি। ইরানের প্রেস টিভির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বাড়ানোর কারণে এই যুদ্ধের সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের হামলার জবাবে গাজায় টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। অব্যাহত বোমাবর্ষণের মধ্যেই এবার সেখানে বড় ধরনের স্থল হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা এক মাসের অব্যাহত হামলায় নিহত মানুষের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। এত মানুষ মরলেও সেখানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এ ছাড়া লেবানন সীমান্তেও ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহর যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হচ্ছে। ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কার কথা বেশ আগে থেকেই বলে আসছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

১০

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

১১

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

১২

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১৩

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১৪

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১৫

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৬

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৮

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৯

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

২০
X