কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৬ এএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৭:০৯ এএম
অনলাইন সংস্করণ

গাজার আল-শিফা হাসপাতাল থেকে অস্ত্র উদ্ধারের দাবি ইসরায়েলের

আল-শিফা হাসপাতালের ভেতরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
আল-শিফা হাসপাতালের ভেতরে ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফা ঘিরে রেখেছে ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতির মধ্যে গতকাল বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি সেনারা আকস্মিকভাবে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। এরপর এই হাসপাতাল থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য অস্ত্র উদ্ধারের দাবি করেছে নেতানিয়াহু বাহিনী। যদিও ইসরায়েলের এমন দাবি নাকচ করে দিয়েছে হামাস।

আল-শিফা হাসপাতালে হামাস যোদ্ধাদের গোপন সুড়ঙ্গ রয়েছে, এমন দাবি করে বেশ কয়েক দিন ধরে হাসপাতালটি ঘিরে রেখেছে ইসরায়েলের সেনারা। আর এখান থেকে রোগী ও সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে হামাস যোদ্ধারা। যদিও হামাসের পক্ষ থেকে ইসরায়েলের এ দাবিকে নাকচ করে দেওয়া হয়।

কয়েক দিন ঘেরাও করে রাখার পর বুধবার আকস্মিকভাবে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে ইসরায়েলি সেনারা। এ সময় হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। ভেতরে ঢুকেই তারা সবখানে হামাস যোদ্ধাদের খুঁজতে থাকে। বিশেষ করে গোপন সুড়ঙ্গ আছে কি না তার অনুসন্ধান করতে থাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে কোনো গোপন সুড়ঙ্গ বা হামাসের কোনো যোদ্ধার সন্ধান পায়নি ইসরায়েলি সেনারা। হামাসের হাতে আটক কোনো জিম্মিকেও খুঁজে পাওয়া যায়নি আল-শিফা হাসপাতালে। উদ্দেশ্য ব্যর্থ হওয়ায় হাসপাতালের ভেতরে ব্যাপক তাণ্ডব চালাতে থাকে ইসরায়েলি সেনারা। হাসপাতালের বিশেষায়িত সার্জারি বিভাগের ভেতর ইসরায়েলি কমান্ডোরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা সব দেয়াল ও পার্টিশন ভেঙে ফেলে। আরও বেশ কিছু কক্ষ গুঁড়িয়ে দেয়। হাসপাতালের বেসমেন্ট থেকে এক এক করে অনেক মানুষকে বাইরে বের করে এনে জেরা করা হয়। তাদের অনেককে চোখ বেঁধে বিবস্ত্র করে জেরা করা হয় বলে জানা গেছে।

এসব কর্মকাণ্ডের একপর্যায়ে হাসপাতাল এলাকা থেকে অস্ত্র উদ্ধারের দাবি করে ইসরায়েলি সেনারা। নিজেদের এমন দাবির পক্ষে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছে তারা।

ইসরায়েলি সেনাদের এমন দাবির জবাবে হামাস কর্মকর্তা বাসেম নাইম আলজাজিরাকে বলেছেন, আল-শিফা হাসপাতালে ইসরায়েলি সেনারা এমন কোনো নাটকের অবতারণা করবে তারা আগেই ধারণা করেছিলেন। ইসরায়েলের এমন দাবিকে প্রহসন বলে অভিহিত করেন তিনি। ইসরায়েলিরা এসব অস্ত্র নিজেরা এনে হাসপাতালে রেখেছে, এমন সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না বলেও যোগ করেন তিনি।

নাইম বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যে প্রমাণ পেশ করেছে তা হাস্যকর ও মূল্যহীন। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল যা দাবি করে আসছে তা প্রমাণ করতে আবারও তারা ব্যর্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X