কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ০২:৫৪ এএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি

৪৪তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। হামাসকে নির্মূল করার নামে তারা গাজায় স্থল অভিযানও শুরু করেছে। ইসরায়েলের এ হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল ও হামাসের সঙ্গে যুদ্ধে নিহতের সংখ্যা ১৩ হাজার অতিক্রম করেছে। এছাড়া আহতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের মধ্যে ৫৫০০ শিশু ও ৩৫০০ নারী রয়েছেন।

অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ চলাকালে তাদের ১২০০ লোক নিহত হয়েছে। যদিও শুরুতে তারা নিহতের সংখ্যা ১৪০০ জানালেও পরে তা কমিয়ে ১২০০ জানায়। এছাড়া এ যুদ্ধে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করেছে ফিলিস্তিন।

গাজায় অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, তারা গতরাতে স্থল অভিযান ও গাজায় তাদের হামলা অব্যাহত রাখার পরিকল্পনা অনুমোদন করেছে।

সেনাবাহিনীর এমন বক্তব্যের ফলে গাজায় স্থল অভিযানের মাত্রা আরও বাড়বে কিনা- তা এখনো স্পষ্ট হওয়া যায়নি। এমন বক্তব্যের মাধ্যমে তারা স্থল অভিযানকে গাজার দক্ষিণে আরও অগ্রসর করতে পারে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে খান ইউনুসে লিফলেট বিতরণ করে ইসরায়েল। তারা সেখানকার বাসিন্দাদের সরে যেতে সতর্কবার্তা দেয়। ওই অঞ্চলে সেনাবাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১০

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১১

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১২

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৩

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৪

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৫

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৬

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৭

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৮

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৯

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

২০
X