কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১০:০২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার বার্তা ইরানের

মোহসেন রেজাই। ছবি : সংগৃহীত
মোহসেন রেজাই। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ না থামালে ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধফ্রন্ট খোলার বিষয়ে সতর্ক করেছেন ইরানের রেভল্যুশনারি গার্ডস কর্পসের সাবেক প্রধান মোহসেন রেজাই। লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

মোহসেন রেজাই বর্তমানে ইরানের সুপ্রিম কাউন্সিল ফর ইকোনমিক কোঅর্ডিনেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, প্রতিরোধ জোট সামনের দিনে আরও বড় ভূমিকা পালন করবে। এই যুদ্ধে অবশ্যই ইসরায়েলের পরাজয় হবে। ইসরায়েলি সেনারা গাজার যত ভেতরে যাবে তারা ততই চোরাবালিতে তলিয়ে যাবে।

তিনি বলেন, আমি মনে করি এই যুদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘটাবে। আর আগামী কয়েক বছরের মধ্যে আমরা ইসরায়েলি শাসনের পতন দেখব।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলি হত্যার পাশাপাশি দুই শতাধিক ইসরায়েলি ও বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস। এরপর হামসকে নিশ্চিহ্নের নাম করে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এরই মধ্যে ১৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরুর পর থেকেই ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে ইরান। সবদিক থেকেই তাদের সহায়তা করে আসছে তেহরান সরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১০

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১১

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১২

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৩

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৫

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৭

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৮

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৯

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

২০
X