কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চুক্তির আওতায় ফিলিস্তিনি বন্দিদের তালিকা প্রকাশ করল ইসরায়েল

ইসরায়েলি বন্দিদের তালিকা টানানো একটি দেওয়াল। ছবি : এএফপি
ইসরায়েলি বন্দিদের তালিকা টানানো একটি দেওয়াল। ছবি : এএফপি

বন্দি বিনিময় ও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। হামাসের শর্ত মেনে তারা গাজায় যুদ্ধবিরতিতে সম্মতির প্রস্তাব মন্ত্রিসভায় পাস করেছে। এর আওতায় মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের তালিকা প্রকাশ করেছে ইসরায়েল। বুধবার (২২ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ইসরায়েল চুক্তির আওতায় মুক্তি পেতে যাওয়া ৩০০ ফিলিস্তিনির তালিকা প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য এসব বন্দি চুক্তির আওতায় মুক্তি পেতে পারেন।

ইসরায়েলের বিচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। ওয়েবসাইটে তালিকার পাশাপাশি নাম ও বয়সসহ কিছু তথ্য যুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার সকালে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অনুমোদন করে ইসরায়েলের মন্ত্রিসভা। হাবরিউ মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আগে বিরোধিতা করলেও দেশটির অতি ডানপন্থি ইহুদিবাদী দল এর পক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের দল ওতজমা ইয়েহুদিত এ চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন।

বুধবার সকালে এ ব্রিফিংয়ে ইসরায়েলের সরকার জানিয়েছে, এ চুক্তির আওতায় ৫০ জন ইসরায়েলি জিম্মির মুক্তির আশা করা হচ্ছে। যেখানে বেশিরভাগই হবে নারী ও শিশু। এর আওতায় প্রতিদিন ১২ থেকে ১৩ জনের একটি করে দল মুক্তি পাবে। যুদিও চুক্তির বিষয়ে বিস্তারিত জনসম্মুখে কিছুই বলা হয়নি।

এর আগে মঙ্গলবার রাতে টাইমস ইসরায়েল দেশটির এক সিনিয়র কর্মকর্তার বরাতে জানায়, আগামী চার দিনের মধ্যে ৫০ জিম্মিকে মুক্তি দেওয়া হবে। দৈনিক এক ডজন করে জিম্মি মুক্তি পাবেন।

চুক্তি অনুযায়ী, এসব জিম্মিদের কয়েক ধাপে মুক্তি দেওয়া হবে। প্রতি ১০ জন জিম্মির বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দি ৩০ জিম্মির মুক্তির শর্তারোপ করা হয়েছে। এ ছাড়া চুক্তিতে স্থলভাগে চার থেকে পাঁচ দিনের সম্পূর্ণভাবে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

চ্যানেল-১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির আওতায় ১৫০ থেকে ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে। এ তালিকায় ফিলিস্তিনি নারী ও শিশুরা থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X