কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৫:১৯ এএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিন

যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিন। ছবি সংগৃহীত
যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে ২০ বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিন। ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে দ্বিতীয় দিনে ২০ জন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদের মধ্যে ১৩ জন ইসরাইলি ও ৭ জন বিদেশি নাগরিক।

শনিবার (২৫ নভেম্বর) দেশটির স্থানীয় সময় রাত ১১ টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। হামাসের সশস্ত্র শাখা বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা ১৩ ইসরাইলি বন্দি এবং সাতজন বিদেশি নাগরিককে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।

বন্দিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘১৩ ইসরাইলি ও বেশ কয়েকজন বিদেশি নাগরিক এখন গাজায় ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের (আইসিআরসি) সঙ্গে রয়েছেন।’ অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ‘রেড ক্রস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জিম্মিরা বর্তমানে রাফাহ ক্রসিং থেকে মিশরের দিকে যাচ্ছে।’

গত শুক্রবার (২৪ নভেম্বর) সকাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চার দিনের সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়। কাতারের মধ্যস্থতায় হওয়ার এই যুদ্ধবিরতির মধ্যদিয়ে গাজায় ইসরাইলের বোমাবর্ষণ বন্ধ হয়ে যায়। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথমদিন স্থানীয় সময় বিকাল ৪টায় ১৩ জন ইসরাইলি ও ১২ জন থাই নাগরিককে মুক্তি দেয় হামাস। এর আড়াই ঘণ্টা পর কারাগার থেকে ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরাইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X