কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৮ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাগদাদে মার্কিন দূতাবাসের পাশে বিস্ফোরণ

বাগদাদের সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোন। ছবি : সংগৃহীত
বাগদাদের সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সিরিয়া ও ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা হয়েছে। সামরিক ঘাঁটিতে হামলা হলেও এতদিন মার্কিন দূতাবাস লক্ষ্য করে কোনো হামলা হয়নি। তবে বাগদাদের মার্কিন দূতাবাসের পাশে এবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর রয়টার্সের।

আজ শুক্রবার (৮ ডিসেম্বর) ভোরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপর সতর্কতা সাইরেন সক্রিয় করেছে দূতাবাস কর্তৃপক্ষ। হামলার সময় দূতাবাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল কি না বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার ভোরে বাগদাদের সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাসের পাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনার পরপর মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা হলে দূতাবাসের মুখপাত্র কোনো জবাব দেননি।

গত অক্টোবরের মাঝামাঝি থেকে ইরাক ও সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে ৭০ বারের বেশি হামলা করেছে ইরাকি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো। তবে এতদিন দেশ দুটিতে অবস্থিত কূটনৈতিক মিশন এসব হামলার বাইরে ছিল। শুক্রবারের মার্কিন দূতাবাসে হামলার দায় এখনো কোনো সশস্ত্র গোষ্ঠী স্বীকার করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১১

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১২

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৩

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৪

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৫

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৬

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৮

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৯

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

২০
X