কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

পুরোনো ছবি
পুরোনো ছবি

লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী বাব এল মান্দেব প্রণালিতে তেলবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতে এই হামলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। খবর আলজাজিরার।

হামলার শিকার জাহাজটির নাম স্ট্রিন্ডা। তেলবাহী এই জাহাজটি নরওয়ের মালিকানাধীন। এটি ইতালির ভেনিসে যাচ্ছিল।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর দেখভালের দায়িত্বে নিয়োজিত সেন্টকম এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে বাব-এল-মান্দেবের প্রণালি দিয়ে যাওয়ার সময় ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে জাহাজটিতে হামলা হয়েছে।

নরওয়ের কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা গেইর বেলসনেস হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলায় তাদের জাহাজে আগুন ধরে যায়। তবে কোনো নাবিক আহত হননি। নাবিকরা নিজেরাই আগুন নেভান। জাহাজে থাকা নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা আমাদের প্রধান বিবেচনার বিষয়। এখন জাহাজটি নিরাপদ একটি বন্দরের দিকে যাত্রা করেছে।

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। আরবের সুন্নি রাষ্ট্রগুলোর মতো শুধু কথায় নয় বরং সরাসরি সামরিক পদক্ষেপও নিতে শুরু করেছে ফিলিস্তিনপন্থি এ গোষ্ঠীটি। তারই ধারাবাহিকতায় লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজে হামলা ও জব্দ করে আসছে হুতি সদস্যরা। এমনকি আরব ও লোহিত সাগরে ইসরায়েলগামী যে কোনো জাহাজ তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু বলে গণ্য হবে বলেও সতর্ক করেছে বিদ্রোহ গোষ্ঠীটি। তাদের এই হুমকির পরই এই হামলা হলো।

সোমবারের হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি হুতিরা। তবে মার্কিন বার্তা সংস্থা এপিকে বিদ্রোহী গোষ্ঠীটির সামরিক বিভাগের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, খুব শিগগিরই তারা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X