কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সাইবার হামলায় ইরানে প্রায় সব পেট্রল স্টেশন অচল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েল সংশ্লিষ্ট একটি হ্যাকার গ্রুপের সাইবার হামলায় ইরানের প্রায় সব পেট্রল স্টেশন অচল হয়ে পড়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা হয়েছে। ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইরানের সরকারি একটি টেলিভিশনকে তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, ইরানের প্রায় ৭০ শতাংশ পেট্রল স্টেশনের পরিষেবা ব্যাহত হয়েছে। দেশের বাইরের হস্তক্ষেপের কারণেই এই সংকট তৈরি হয়েছে।

২০২১ সালের পর প্রথমবারের মতো এই ধরনের এই সংকটে পড়ল মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরান। এর আগে ২০২১ সালে বড় ধরনের সাইবার হামলায় জ্বালানি বিক্রি কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে বলা হয়েছে, সোমবারের সাইবার হামলার পেছনে ইসরায়েল সংশ্লিষ্ট হ্যাকার প্রিডেটরি স্প্যারো জড়িত। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যমে এমন দাবি করা হয়েছে। প্রিডেটরি স্প্যারোও হামলার দায় স্বীকার করেছে। এর আগেও এই হ্যাকার গ্রুপটি ইরানের পেট্রল স্টেশন, রেল নেটওয়ার্ক ও ইস্পাত কারখানাকে নিশানা করে সাইবার হামলার করার দাবি করেছে।

দেশের সাইবার নিরাপত্তার বিষয়টি দেখভাল করে থাকে ইরানি সিভিল ডিফেন্স এজেন্সি। এ ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

মূলত সোমবার ভোরের পর থেকে পেট্রল স্টেশনের কার্যক্রম ব্যাহত হতে শুরু করে। বিশেষ করে রাজধানী তেহরানে এর মাত্রা তীব্র ছিল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে অনেক পেট্রল স্টেশন ম্যানুয়ালি তাদের কার্যক্রম পরিচালনা করে।

তবে ইরানি তেলমন্ত্রী জাভেদ ওজি বলেছেন, অন্তত ৩০ শতাংশ গ্যাস স্টেশন সচল হয়েছে। বাকিগুলো ধীরে ধীরে কার্যক্রমে ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X