মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট আল-সিসি

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ছবি : সংগৃহীত

আবদেল ফাত্তাহ আল-সিসি তৃতীয়বারের মতো মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেছেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনবহুল দেশটির নির্বাচন কর্মকর্তরা। খবর আলজাজিরার।

জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, ১০ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আল-সিসি ৮৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি ৩ কোটি ৯০ লাখের বেশি ভোট পেয়েছেন।

সংস্থাটির প্রধান হাজেম বাদাউয়ি বলেছেন, নির্বাচনের ৬৬ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে, যা নজিরবিহীন।

গত এক দশক ধরে মিসরের ক্ষমতায় আল-সিসি। এবারের নির্বাচনে তিন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি। তবে তাদের কেউই হেভিওয়েট প্রার্থী ছিলেন না। এই তিন প্রার্থীর মধ্যে সবচেয়ে পরিচিত প্রার্থী প্রচারণায় বাধা এবং কয়েক ডজন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

নির্বাচনে আল-সিসির নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজেম ওমর সাড়ে চার শতাংশ ভোট পেয়েছেন। তিনি রিপাবলিকান পিপলস পার্টি থেকে ভোট করেছেন। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ স্থান লাভ করেছেন বামপন্থি মিসরীয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ফরিদ জাহরান এবং ওয়াফড পার্টির আবদেল-সানাদ ইয়ামামা।

২০১৩ সালে মিসরের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান আল-সিসি। এরপর ২০১৮ তিনি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগের দুটি নির্বাচনে তিনি ৯৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। আগামী এপ্রিলে নতুন মেয়াদ শুরু করবেন আল-সিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X