কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় একদিনে ১০০ ফিলিস্তিনি নিহত  

ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরারেয়েলি হামলায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ মানুষ। বুধবার (২০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

আলজাজিরার খবরে বলা হয়েছে, ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৯ হাজার ৬৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫২ হাজার মানুষ। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা আছে কয়েক হাজার।

গতকাল মঙ্গলবার গাজা উপত্যকার দক্ষিণের রাফাহ শহরের ৩টি বাড়িতে ইসরায়েল ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালালে অন্তত ২৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

প্রাথমিকভাবে তিন আবাসিক ভবনে হামলায় ২০ জন নিহত হওয়ার খবর দেয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে ধ্বংসস্তূপে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধার করলে নিহতের সংখ্যা ২৯ জনে দাঁড়ায়।

ইসরায়েলি হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে এসে আশ্রয় নিয়েছেন। যদিও তারা বলছেন, এখানে নিরাপত্তা নিয়ে যথেষ্ট শঙ্কার কারণ আছে।

অন্যদিকে মঙ্গলবার ভোরের দিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে ইসরায়েলি সেনা ও হামাস যোদ্ধাদের মধ্যে তুমুল লড়াই হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইসরায়েলি সেনারা শহরে বিভিন্ন স্থানে ট্যাংক ও বিমানে করে বোমাবর্ষণ করেছে বলেও জানিয়েছেন তারা।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতির সময় ১১০ জন বন্দি মুক্তি পেলেও হামাসের হাতে এখনো শতাধিক ইসরায়েলি জিম্মি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X