কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০০ ছাড়াল

দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশে কাজ করছেন একজন সাংবাদিক। ছবি : সংগৃহীত
দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রের পাশে কাজ করছেন একজন সাংবাদিক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আহমেদ জামাল আল মাধোউন নামে আরও একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি বার্তা সংস্থা আল রাই এজেন্সির উপপরিচালক ছিলেন। এ নিয়ে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। খবর আলজাজিরার।

গাজার জনসংযোগ দপ্তর জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১০১ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে পুরুষ সাংবাদিক যেমন রয়েছে তেমনি অনেক নারী সাংবাদিকও রয়েছেন। নিহতদের এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

অন্যদিকে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের সমীক্ষা অনুযায়ী, গাজা যুদ্ধ শুরুর পর থেকে অন্তত ৬৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। তাদের মধ্যে আলজাজিরা আরবি বিভাগের ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন।

ইসরায়েলি হামলায় গাজায় ৫০টির বেশি মিডিয়া অফিস সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। শত শত ফিলিস্তিনি সাংবাদিক ও তাদের পরিবার দক্ষিণ গাজায় চলে যেতে বাধ্য হয়েছেন।

গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এসব করছে তারা।

ফিলিস্তিনি সাংবাদিকরাও বলেছেন, ফিলিস্তিনিদের কণ্ঠকে চাপা দিতে ইচ্ছাকৃতভাবে তাদের টার্গেট করছে ইসরায়েল।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টের ডেপুটি জেনারেল সেক্রেটারি টিম ডসন আলজাজিরাকে বলেছেন, গাজায় এত এত সাংবাদিক নিহত হয়েছেন যা সত্যিই এড়িয়ে যাওয়া অসম্ভব। বিশ্বের অন্য কোনো সংঘাতে এত সাংবাদিক নিহত হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১০

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১১

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১২

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১৩

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৪

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৫

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৬

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৭

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৮

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৯

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

২০
X