কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সুয়েজ খালে কমেছে এক তৃতীয়াংশ জাহাজ চলাচল

সুয়েজ খালে জাহাজের সারি। ছবি : সংগৃহীত
সুয়েজ খালে জাহাজের সারি। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটির এ হামলায় নৌপথটিতে জাহাজ চলাচলে ধস নেমেছে। এর ফলে গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এক তৃতীয়াংশ কমেছে। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

লোহিত সাগরে হুতিদের হামলা ব্যাপক ভীতি ছাড়িয়েছে। এর ফলে এ নৌপথ এড়িয়ে চলছে বিভিন্ন জাহাজ কোম্পানি। এ নৌপথে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। গত বছরের তুলনায় এ বছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল এক তৃতীয়াংশ কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন জাহাজ কোম্পানি হামলার ভয়ে তারা পথ পরিবর্তন করছে। এ জন্য তারা সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকারি কেপ অব গুড হোপ ঘুরে চলাচল করছে। ফলে তাদের সাড়ে তিন হাজার কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে।

এদিকে লোহিত সাগরে হুতিদের হামলা রুখে দিতে একটি জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। জোটটি জানিয়েছে, বিশ্ব বাণিজ্যের ১৫ শতাংশ ব্যস্ততম এ নৌপথের মাধ্যমে হয়ে থাকে। এ জন্য তারা অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে তারা।

ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং জানিয়েছে, কন্টেইনারবাহী জাহাজের ২০ শতাংশ লোহিত সাগর এড়িয়ে চলছে। এর বদলে তারা আফ্রিকার ঘুরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১০

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১১

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১২

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৩

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৪

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৫

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৬

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৭

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৮

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১৯

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

২০
X