কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি

সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত
সাগরে টহলরত মার্কিন যুদ্ধজাহাজ। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা করে আসছে। এবার এ গোষ্ঠীটির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্য যুক্তরাজ্যসহ আরও ১০টি দেশ হুঁশিয়ারি দিয়ে হুতিদের জানায়, লোহিত সাগরে হুতিরা বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে তাদের এর ফল ভোগ করতে হবে। এক যৌথ বিবৃতিতে পশ্চিমা বিশ্বের এ দেশগুলো তাদের অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় ফিলিস্তিনের সমর্থন নিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো শুরু করে। গত নভেম্বর থেকে এ হামলা শুরু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ নৌপথটিতে ২০ বারের বেশি জাহাজে হামলা হয়েছে।

দলটি জাহাজে হামলার জন্য ড্রোন, ক্ষেপণাস্ত্র, দ্রুতগামী নৌকাসহ হেলিকপ্টার ব্যবহার করে আসছে। ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে তারা জাহাজে হামলা চালিয়ে আসছে।

এদিকে নৌপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র ১২টি দেশের সমন্বয়ে একটি জোট গঠন করেছে। ওই জোটটি আনুষ্ঠানিকভাবে হুতিদের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে। তারা ইয়েমেনিদের এ হামলাকে অযৌক্তিক, বেআইনি, অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। তারা বলেছে, ইচ্ছাকৃতভাবে বেসমারিক জাহাজ ও নৌযানকে লক্ষ্যবস্তু করা আইনিভাবে গ্রহণযোগ্য নয়। এমনকি হামলা অব্যাহত রাখলে তাদের এর ফল ভোগ করতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

লোহিত সাগরের এ পথটি দিয়ে প্রতিবছর বিশ্ব বাণিজ্যের ১৫ শতাংশ হয়ে থাকে। এমন হামলা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়াসহ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১০

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১১

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১২

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৩

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৪

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৫

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৭

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৮

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৯

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

২০
X