কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:১০ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে ইয়েমেনের পাল্টা হুঁশিয়ারি

বাব এল-মান্দেবে মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
বাব এল-মান্দেবে মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

কয়েক মাস ধরে লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। গোষ্ঠীটির এমন পদক্ষেপের বিষয়ে বারবার সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র। সবশেষ হুতিদের ওপর যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য। এর জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের উপপররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-ইজ্জি ইয়েমেনের আল-মাসিরাহ টিভিতে এ হুঁশিয়ারি দেন। শুক্রবার (১২ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টিভি চ্যানেলটি তার বরাতে জানিয়েছে, তিনি বলেন, ইয়েমেনে আগ্রাসন চালানোর জন্য যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যকে কড়া মূল্য দিতে হবে।

সংবাদমাধ্যম এপি মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইয়েমেনে লজিস্টিক্যাল হাব, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্র সংরক্ষণাগারগুলোকে লক্ষ্যবস্তু করেছে। দেশটির রাজধানী সানায় সংবাদমাধ্যমটির সাংবাদিকেরা চারটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে তারা কোনো যুদ্ধবিমান দেখতে পাননি।

ইয়েমেনের হামলার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইয়েমেনের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের স্বাধীনতাকে বিপন্ন করায় ‘আমার নির্দেশে’ হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে হামলা চালানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১০

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১১

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১২

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৩

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৪

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

১৫

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

১৬

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১৭

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১৮

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১৯

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

২০
X