কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন জোটের বিরুদ্ধে ইয়েমেনিদের পাল্টা হামলা

মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : রয়টার্স
মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। ছবি : রয়টার্স

লোহিত সাগরে ‍হুতিদের জাহাজে হামলার প্রতিবাদে ইয়েমেনে হামলা চালানো শুরু করেছে মার্কিন জোট। তবে এ জোটের বিরুদ্ধে এবার পাল্টা হামলা চালিয়েছে হুতিরা। শনিবার (১৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা জানান, পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে অব্যাহত দুই রাত হামলার ফলে হুতিরা আবার হামলা চালাবে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। তারা ব্রিটিশ-মার্কিন জোটের হামলার জবাবে অন্তত একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে জয়েন্ট স্টাফ ডিরেক্টর অব অপারেশন লেফটেন্যান্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের বলেন, হুতিরা একটি হামলা চালালেও জোট তাদের ১৬টি লক্ষ্যে হামলা চালিয়েছে। এসব হামলায় ১৫০-এর বেশি গোলা ছোড়া হয়েছে।

তিনি বলেন, তাদের বক্তব্য বেশ জোরালো এবং বেশ উগ্র। আমরা আশংকা করছি যে, তারা বেশ কয়েকটি হামলা চালাতে পারে। তবে আমরা আশা করব যে, তারা বাড়াবাড়ি করবে না। তারা যে কোনো কিছু করলে তার মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।

সিনেটের আর্মড সার্ভিস ও বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য টিম কাইনি বলেন, তিনি যুদ্ধের ব্যাপারে উদ্বিগ্ন। গত ২৫ বছর ধরে মধ্যপ্রাচ্যে যে কোনো সংঘাতের বিরুদ্ধে মার্কিন সেনারা গভীরভাবে সম্পৃক্ত রয়েছে।

এর আগে শুক্রবার রাতে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে একের পর এক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। লোহিত সাগরে বিদেশি জাহাজে হুতিদের হামলার সক্ষমতা খর্ব করতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলার কথা জানিয়েছে দেশ দুটি। তবে মার্কিন ও ব্রিটিশ হামলাকে ‘বর্বর’ বলে অভিহিত করেছে গোষ্ঠীটি। এমনকি হামলা সত্ত্বেও ইসরায়েলগামী জাহাজে আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে হামাসের মিত্র হুতি বিদ্রোহীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১০

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১১

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১২

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৩

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৫

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৬

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৭

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৯

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X