কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনারা। ছবি : এপি
সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সেনারা। ছবি : এপি

মধ্যপ্রাচ্যে যুদ্ধের পর থেকে বিপাকে পড়েছে মার্কিন সেনাঘাঁটিগুলো। একের পর এক হামলার মুখে পড়ছে এসব সেনাঘাঁটি। এবার সিয়িার দুই মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরাকের সশস্ত্র গোষ্ঠী মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ায় তাদের দুটি সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এটি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিতে সর্বশেষ হামলা।

ইরাকের ইসলামী প্রতিরোধ গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ হামলার অভিযোগ উঠেছে। দলটি মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। হামলার শিকার মার্কিন সেনাঘাঁটির একটি হলো দেইর আজ জোহর প্রদেশের আল ওমর ওয়েল ফিল্ড আর অন্যটি হলো সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলের আল খাদ্রায়। তবে হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানা যায়নি।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী জানিয়েছে, তারা শত্রুদের লক্ষ্য করে হামলা অব্যাহত রাখবে। অঞ্চলজুড়ে মার্কিন বাহিনীর উপস্থিতি ও গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ১৩০ বারের বেশি সিরিয়া ও ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে হামলায় কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X