কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হুতিদের ভয়ে পিছু হঠল মার্কিন জাহাজ

বাব এল-মান্দেবে মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
বাব এল-মান্দেবে মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে অশান্ত লোহিত সাগর। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের সমর্থনে নৌপথটিতে জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তাদের হামলার ভয়ে রণতরীর পাহারা সত্ত্বেও এবার পিছু হঠেছে মার্কিন সামরিক রসদবাহী দুই জাহাজ। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমা জাহাজ পরিচালনাকারী সংস্থা মিয়ার্স্ক জানিয়েছে, তারা মার্কিন নৌবাহিনীর সহযোগিতায় ইয়েমেন উপকূলে বাব এল মান্দেব পাড়ি দেওয়ার সময় বিস্ফোরণের আভাস পেয়ে দুটি জাহাজের পথ ঘুরিয়ে দিয়েছে। জাহাজ দুটিতে মার্কিন সামরিক রসদ সরবরাহ করা হচ্ছিল।

এক বিবৃতিতে মিয়ার্স্ক জানিয়েছে, বাব এল মান্দেব অভিমুখে চলাচলের সময় দুটি জাহাজই তাদের কাছাকাছি বিস্ফোরণের ঘটনা চিহ্নিত করে। তবে মার্কিন নৌবাহিনী এগুলোর কিছু প্রতিহত করেছে। এরপর এসব জাহাজ তাদের গতিপথ পরির্তন করেছে।

ইয়েমেনের হুতিদের এক মুখপাত্র বলেন, মার্কিন রণতরীকে লক্ষ্য করে তারা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব রণতরী দুটি মার্কিন বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছিল।

জানা গেছে, জাহাজ দুটি মিয়ার্স্ক লাইন পরিচালনা করছিল। এগুলো মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইডসহ সরকারি বিভিন্ন এজেন্সির পণ্য পরিবহন করে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

১১

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

১২

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১৩

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১৪

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১৫

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৬

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৭

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৮

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৯

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

২০
X