কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

এবার ফিলিস্তিনের প্রেসিডেন্টকে সরিয়ে দিতে ষড়যন্ত্র করছে পশ্চিমারা

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে সরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ আলোচনা শুরু করেছে। মূলত ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে গাজা উপত্যকার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের নতুন নেতৃত্বের হাতে তুলে দিতেই এই রদবদলের চেষ্টা করা হচ্ছে। রোববার (২৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বরাতে এসব তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

প্রথম দিকে মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষ অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকা শাসন করলেও বর্তমানে তাদের হাতে শুধু পশ্চিম তীরের নিয়ন্ত্রণ রয়েছে। ২০০৭ সাল থেকে হামাস গাজা শাসন করছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আব্বাসকে সরিয়ে দেওয়ার আলোচনায় ১০ দেশ অংশগ্রহণ করেছে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তবে জর্ডান, মিসর ও সৌদি আরবের নাম জানা গেলেও অন্য দেশের নাম প্রকাশ করা হয়নি।

বর্তমান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছ থেকে অন্য একজনের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করছে দেশগুলো। তাদের আলোচনার অন্যতম লক্ষ্য হলো গাজা উপত্যকা ও পশ্চিম তীরের শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে ইসরায়েলকে রাজি করানো।

প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের একসময়ের প্রধানমন্ত্রী সালাম ফায়াদ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতের ভাতিজা নাসের আল-কিদওয়া। তবে আব্বাস এমন একজনকে প্রার্থী হিসেবে চাইছেন যার ওপর তিনি ছড়ি ঘোরাতে পারবেন।

গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। ইসরায়েলের হামলায় ইতিমধ্যে গাজায় নিহত মানুষের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X