কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনি টানেলের ৮০ শতাংশ এখনো অক্ষত

গাজায় হামাসের কী পরিমাণ টানেল আছে, তা নিয়ে কারও কাছে স্পষ্ট তথ্য নেই। ছবি : সংগৃহীত
গাজায় হামাসের কী পরিমাণ টানেল আছে, তা নিয়ে কারও কাছে স্পষ্ট তথ্য নেই। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও হামাসের যুদ্ধ ১১৪ দিনে গড়িয়েছে। এতদিন যুদ্ধ করেও অবরুদ্ধ গাজা উপত্যকায় জালের মতো বিস্তৃত হামাসের টানেলের মাত্র ২০ শতাংশ ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এখনো তাদের ৮০ শতাংশ টানেল অক্ষত রয়েছে। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

গত অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধের প্রথম দিকে গাজায় শুধু বিমান হামলা চালালেও কয়েক দিন পরই স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনারা। স্থল অভিযানে গিয়ে হামাসের টানেল নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরের শেষের দিকে গাজায় স্থল অভিযানে নামে ইসরায়েলি সেনারা। এরপর থেকে তাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় হামাসের টানেল। এসব টানেল ধ্বংসে বোমা হামলা ছাড়াও পানি দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। তবে অগ্রগতি সামন্যই।

ইসরায়েলের দাবি, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও অন্যান্য কমান্ডার এসব টানেলের ভেতরে লুকিয়ে আছেন। ইসরায়েলি বন্দিদেরও সেখানে লুকিয়ে রেখেছেন তারা।

তবে গাজায় হামাসের কী পরিমাণ টানেল আছে, তা নিয়ে কারও কাছে স্পষ্ট তথ্য নেই। একেক সময় একেক দাবি করা হয়। চলতি মাসের শুরুতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, গাজায় ৩৫০ থেকে ৪৫০ মাইল দীর্ঘ টানেল রয়েছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, এর পরিমাণ ২৫০ মাইল। অন্যদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মতে, গাজার টানেল নেটওয়ার্ক ৫০০ কিলোমিটার দীর্ঘ, যা গাজার দৈর্ঘ্যের চেয়েও ১০ গুণ বড়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X