কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে থানায় হামলা, পুলিশসহ নিহত ৬

শনিবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানায় হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
শনিবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানায় হামলার ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি থানায় বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের দুই কর্মকর্তা ও চার হামলাকারী রয়েছেন।

আজ শনিবার সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানের একটি থানায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এই সিস্তান-বেলুচিস্তান প্রদেশ। এটি ইরানের অন্যতম দরিদ্র প্রদেশও। মাদক চোরাচালানের প্রধান পথ হিসেবে এই প্রদেশটি ব্যবহৃত হয়ে থাকে।

ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ড জানিয়েছে, এ ঘটনায় চার সন্ত্রাসী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে পুলিশের এক মুখপাত্র বলেন, তিন হামলাকারী নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন উগ্রপন্থি দায়েশ গ্রুপের সদস্য।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি বলেন, এই সন্ত্রাসীরা থানার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল। এ সময় তাদের সঙ্গে গ্রেনেডও ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

১০

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

১১

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

১২

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

১৩

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

১৪

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১৫

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১৬

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১৭

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৮

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৯

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

২০
X