কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৭ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার ইয়েমেনের

শনিবার মধ্য রাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত
শনিবার মধ্য রাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ওপর হামলা করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ছবি : সংগৃহীত

ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীদের স্থাপনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার কঠোর জবাব দেওয়ার কথা জানিয়েছে গোষ্ঠীটি। রোববার (৪ ফেব্রুয়ারি) এমন সতর্কবার্তা দিয়েছে ইরানপন্থি এই গোষ্ঠীটি। খবর টাইমস অব ইসরায়েলের।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে হুতি বিদ্রোহীদের মুখপাত্র নাসর আল-দিন আমের বলেছেন, আমরা ইটের জবাব পাথরে দিব। আমাদের (ইয়েমেন), ফিলিস্তিন ও গাজার জন্য শান্তি না থাকলে আমাদের অঞ্চলে আপনাদের কোনো শান্তি ও নিরাপত্তা থাকবে না।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইয়েমেনের ১৩টি এলাকায় হুতি বিদ্রোহীদের ৩৬টি স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে জর্ডানে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর দ্বিতীয়বারের মতো ইরানপন্থি গোষ্ঠীদের ওপর হামলা হলো।

এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, শনিবার রাতে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্র মজুদকেন্দ্র, ক্ষেপণাস্ত্রব্যবস্থা, লঞ্চার ও অন্যান্য স্থাপনায় হামলা করা হয়েছে। এসব সরঞ্জাম ব্যবহার করে হুতি যোদ্ধরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজে হামলা চালিয়ে আসছিল।

গাজা যুদ্ধ ঘিরে গত অক্টোবর থেকে মধ্যপ্রাচ্য উত্তপ্ত। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে ইঙ্গ-মার্কিন হামলায় এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা আরও বাড়ছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, এই সম্মিলিত পদক্ষেপ হুতিদের কাছে একটি স্পষ্ট বার্তা দেবে; তা হলো তারা যদি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ ও নৌযানের ওপর অবৈধ আক্রমণ বন্ধ না করে তাহলে তাদের আরও পরিণতি ভোগ করতে হবে।

এর আগে শুক্রবার ইরাক ও সিরিয়ায় ৮৫টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় দুই দেশে ৪০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। গত মাসে জর্ডানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হওয়ার জবাবে এই পাল্টা হামলা করছে যুক্তরাষ্ট্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X