কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসে লেবাননের ৩৪০০ স্থাপনায় ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ছবি : সংগৃহীত
গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। ছবি : সংগৃহীত

গত প্রায় চার মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ৩ হাজার ৪০০টির বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া সিরিয়ায় হিজবুল্লাহর ৫০টির বেশি স্থাপনায় হামলা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার (৩ ফেব্রুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর আরব নিউজের।

ড্যানিয়েল হাগারি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে আমরা সিরিয়ায় হিজবুল্লাহর ৫০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছি। দক্ষিণ লেবাননে ইরানপন্থি এই গোষ্ঠীর বিরুদ্ধে ৩ হাজার ৪০০টির বেশি হামলা চালানো হয়েছে।

৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন-ইসরায়েল সীমান্ত প্রায় প্রতিদিনই পাল্টাপাল্টি হামলা করে আসছে ইসরায়েলি সেনাবাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। ইসরায়েলের হামলায় লেবাননে অন্তত ২১৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগ হিজবুল্লাহ যোদ্ধা হলেও অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া উত্তর ইসরায়েলে ৯ ইসরায়েলি সেনা এবং ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

অন্যদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে দীর্ঘদিন ধরেই লড়াই করে আসছে হিজবুল্লাহ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিত্র হিসেবে পরিচিত লেবাননভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ ও হামাস দুটি সংগঠনকে সহায়তা দিয়ে থাকে ইরান।

সিরিয়ায় প্রায় সময়ই হামলা চালায় ইসরারেয়লি সেনারা। এতদিন এসব হামলা নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করত না ইসরায়েল। তবে এবার কোনো রাখঢাক ছাড়াই এ বিষয়ে কথা বলেছে তেলআবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মমতাজের জামিন বহাল

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১০

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১১

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১২

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৩

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৪

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৫

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

১৬

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

১৭

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

১৮

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

১৯

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

২০
X