কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসে পশ্চিম তীরে গ্রেপ্তার প্রায় ৭ হাজার ফিলিস্তিনি

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে গত চার মাসে প্রায় ৭ হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, গত মাসে ৩০ নারী ও ৭৩ শিশুসহ অধিকৃত পশ্চিম তীরে এক হাজার ২৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে অধিকৃত এই অঞ্চলে বন্দির সংখ্যা ৬ হাজার ৮৭০ জনে দাঁড়িয়েছে।

গাজা যুদ্ধ শুরুর বেশ আগে থেকেই অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বিরাজ করছিল। গত অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনী হামলা শুরু করলে এই উত্তেজনা আরও বেড়ে যায়। প্রায় প্রতি দিনই সেখানে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের সঙ্গে ফিলিস্তিনিদের সহিংসতার ঘটনা ঘটছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ৭ অক্টোবরের পর গত প্রায় চার মাসে পশ্চিম তীরে ৩৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের দায়ী করা হয়।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের পর থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। গাজা ছাড়াও এই পশ্চিম তীর নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখেন ফিলিস্তিনিরা।

গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে অসন্তোষ বাড়ছে। গত বৃহস্পিতিবার পশ্চিম তীরে সহিংসতায় জড়িত চার ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপর প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করে দেখছে কানাডা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X