কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৬ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় জমা পানি পান ফিলিস্তিনি শিশুর

রাস্তায় জমে থাকা পানি পান করছে এক ফিলিস্তিনি শিশু। ছবি : আলজাজিরা।
রাস্তায় জমে থাকা পানি পান করছে এক ফিলিস্তিনি শিশু। ছবি : আলজাজিরা।

ইসরায়েলি সেনাদের হামলায় ধ্বংসপুরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। বাস্তচ্যুত মানুষের ভিড়ে এ উপত্যকায় প্রকট আকার ধারণ করছে মানবিক সংকট। এমন পরিস্থিতিতে চারদিকে খাবারের জন্য হাহাকার শুরু হয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় পানি সংকটও ব্যাপক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে সেখানকার রাস্তায় জমে থাকা পানি পান করছে শিশুরা। এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে গাজার এক শিশুকে রাস্তায় জমে থাকা পানি পান করতে দেখা গেছে।

এর আগে গত মাসে জাতিসংঘ জানায়, বিশ্বের ক্ষুধার্ত মানুষের ৮০ শতাংশই গাজার বাসিন্দা। দেশটির উপকূলীয় অঞ্চলে ২৩ লাখ মানুষের বসবাস রয়েছে। যারা দুর্ভিক্ষ ও বিপর্যয়কর ক্ষুধার মুখোমুখি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, গাজার প্রত্যেক মানুষই এখন ক্ষুধার্ত। তাদের মধ্যে চার ভাগের একভাগ মানুষ অনাহারে রয়েছেন।

বিশেষজ্ঞরা আরও জানান, সেখানে পাঁচ বছরের নিচে তিন লাখ ৩৫ হাজার শিশু রয়েছে, যারা অপুষ্টিতে ভুগছে। উপত্যাকাজুড়ে ক্ষুধার্তদের সংখ্যা বাড়তে থাকায় সেখানে পুরো একটি জেনারেশন অপুষ্টির ঝুঁকিতে পড়তে যাচ্ছে।

বিভিন্ন মানবিক সংস্থা গাজায় সুপেয় পানি ও স্যানিটেশন সমস্যা নিয়ে বারবার উদ্বেগ জানিয়েছে। ইসরায়েলি হামলার কারণে সেখানকার অপুষ্টিতে ভোগা হাজার হাজার মানুষের মধ্যে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X