কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় দুই বন্দিকে উদ্ধারের দাবি ইসরায়েলের

সিমন মারমান ও লুইস হার। ছবি : সংগৃহীত
সিমন মারমান ও লুইস হার। ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত রাফা শহরে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। গেল বছরের ৭ অক্টোবর গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর উত্তর ও মধ্য গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিসহ এই এলাকায় এখন প্রায় ১৪ লাখ মানুষ অবস্থান করছেন। স্থল অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর নির্দেশে ওই দুটি অঞ্চলের বাসিন্দারা রাফায় আশ্রয় নিয়েছিলেন। সর্বশেষ এ অঞ্চলেও নিজেদের ধ্বংসযজ্ঞ চালানো শুরু করেছে নেতানিয়াহুর সেনারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে নির্বিচারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় হাতে আটক দুই বন্দিকে উদ্ধার করার কথাও জানায় ইসরায়েলি বাহিনী। বলা হয়েছে, উদ্ধারের সময় বন্দিরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন।

এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আইডিএফ, ইসরায়েলি পুলিশ ও ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের যৌথ অভিযানে দুই ইসরায়েলিকে উদ্ধার করা হয়। এ দুজনকে গেল ৭ অক্টোবর কিব্বুৎজ নির ইৎজাক এলাকা থেকে বন্দি করা হয়েছিল। তারা হলেন-৬০ বছর বয়সী সিমন মারমান ও ৭০ বছর বয়সী লুইস হার। এ উদ্ধার অভিযানকে আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার রাত থেকে ইসরায়েলি বিমানবাহিনী ও নৌবাহিনীর হামলায় রাফা শহরে অন্তত ৬০ ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ সময় ইসরায়েলি বোমার আঘাত ধ্বংস হয়েছে ৩টি মসজিদ ও কয়েক ডজন ভবন।

এদিকে গাজার সর্বশেষ নিরাপদ অঞ্চল হিসেবে স্বীকৃত রাফাহ শহরে হামলার চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী দল হামাস। এমনকি এ ধরনের হামলা বন্দিবিনিময় চুক্তিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে যোদ্ধাদলটি। এক বিবৃতিতে রাফা শহরে ইসরায়েলি হামলাকে নাৎসি বাহিনীর হামলার সঙ্গে তুলনা করেছে হামাস।

ইসরায়েলের এমন হামলার ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোও। এমনকি গোপনে ইসরায়েলের সঙ্গে মিত্রতার স্বপ্ন দেখা সৌদি আরবও মৌখিকভাবে এ হামলা নিয়ে সতর্ক করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X