কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০২:১২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের এক অনুষ্ঠানে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার সুযোগ নেই। সেই লক্ষ্যেই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ কাজ করছেন।

তিনি বলেন, শুধু নির্বাচনের জন্য এই সরকার দায়িত্ব নেয়নি। এই সরকার তিনটি কাজের জন্য দায়িত্ব নিয়েছে। তা হলো- সংস্কার, বিচার ও নির্বাচন। জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে। এর বাইরে একদিনও এদিক-সেদিক করার সুযোগ নেই। কাজেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত নয়।

ড. ইউনূসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, এখন কিছু কিছু গুরু দায়িত্ব আছে, সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে। যদি কোনো কিছু বলার থাকে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি- ওটা আপনারা উনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।

চাপের প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা বলেন, ধরুন, প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপ নেই। ধরুন, আপনি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় মিটিংয়ে যাবেন-সচিবালয় থেকে যমুনা-যেতে পারবেন না, রাস্তা বন্ধ। কেন রাস্তা বন্ধ? এরকম অনেক সমস্যা আছে, যেগুলো আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান করা যায়।

ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্ব ব্যাংক ও এডিবির সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই চুক্তির আওতায় প্রথমে তুরাগ নদী দূষণমুক্ত করার কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে টাঙ্গাইলের মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের বিরুদ্ধে বন বিভাগের করা মামলাগুলো প্রত্যাহার এবং তাদের ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসনের প্রতিশ্রুতিও দেন তিনি।

রিজওয়ানা হাসান আরও জানান, গারোদের ভূমি অধিকার রক্ষায় সরকার সচেষ্ট। আগামী ২৪ মে মধুপুর এলাকায় সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X