রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

সৌম্যকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে ‘ডাক সম্রাট’ এখন সাকিব

অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিজের করে নিলেন সাকিব। ছবি : সংগৃহীত
অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড নিজের করে নিলেন সাকিব। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ‘ডাক’ খাওয়ার বিব্রতকর রেকর্ড এতদিন ছিল সৌম্য সরকারের দখলে। এবার সেই জায়গাটিও দখলে নিলেন সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে টানা দ্বিতীয় ম্যাচে শূন্য রানে ফেরার মধ্য দিয়ে সাকিব গড়েছেন নতুন এক রেকর্ড—টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩২ বার শূন্য রানে আউট হওয়ার ‘অবিস্মরণীয়’ কীর্তি!

পিএসএলে সাকিবের এই পরিসংখ্যান যেমন হতাশাজনক, তেমনি চোখে আঙুল দিয়ে দেখায় তার সাম্প্রতিক ব্যাটিং দুর্বলতাও। শুক্রবার ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাত্র দুই বল খেলে টাইমাল মিলসের বলে ক্যাচ তুলে ফিরেছেন রানের খাতা না খুলেই। আর বল হাতে তিন ওভারে দিয়েছেন ২৭ রান, উইকেটশূন্য।

৩২টি ডাক নিয়ে এখন বাংলাদেশের শীর্ষে অবস্থান করছেন সাকিব, ৩১টি ডাক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সৌম্য সরকার। তালিকার নিচে আরও আছেন ইমরুল কায়েস (২২), তামিম ইকবাল (২০) এবং মুশফিকুর রহিম (১৯)।

বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটে অবশ্য এই তালিকায় এখনো শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, যার নামের পাশে ৪৮টি ডাক। এরপর আছেন রশিদ খান (৪৫), অ্যালেক্স হেলস (৪৪), গ্লেন ম্যাক্সওয়েল (৩৫), রাইলি রুশো ও পল স্টার্লিং (৩৩), এবং জেসন রয়ের নামও রয়েছে এই দলে।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ১৮ মে অভিষেক ম্যাচে মাঠে নামেন সাকিব। ওই ম্যাচেও আহমেদ দানিয়ালের প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান তিনি। ম্যাচে বোলিংয়েও ছিলেন নিষ্প্রভ—দুই ওভারে ১৮ রান দিয়ে উইকেটহীন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট পেলেও, ব্যাট হাতে সুযোগই পাননি।

তবে ব্যক্তিগত পারফরম্যান্স যতই খারাপ হোক, তার দল লাহোর কালান্দার্স ঠিকই জায়গা করে নিয়েছে এবারের পিএসএলের ফাইনালে। সেখানে রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং বড় অবদান রাখে। কিন্তু সাকিবের অবদান বরং নেতিবাচক হিসেবেই জায়গা করে নিয়েছে পরিসংখ্যানের খাতায়।

ব্যর্থতার এই দুঃসহ ধারা থেকে সাকিব কত দ্রুত ঘুরে দাঁড়াতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ‘ডাক’-এর মালিক হয়ে সৌম্যকে একটু স্বস্তি দিয়েছেন তিনি!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১০

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১১

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১২

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৩

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৪

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৫

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৬

ব্রাজিলের সামনে এবার মিসর

১৭

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৮

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৯

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

২০
X