কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন সেনাবাহিনীর প্রশিক্ষণের ছবি নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল

রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত
রিউমর স্ক্যানারের অনুসন্ধান। ছবি : সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সেনা ও বিমানবাহিনীর তত্ত্বাবধানে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের তিনটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।

অনেকে দাবি করছেন, এই ছবিগুলো আসলে তিন বছর আগের, কিন্তু আওয়ামীপন্থি অনেকে এগুলোকে সাম্প্রতিক ছবি দাবি করে গুজব ছড়াচ্ছে।

‘দৈনিক আমার দেশ’ নামে একটি ভুয়া ফেসবুক পেজ থেকেও এই দাবিটি প্রচার হতে দেখা গেছে।

এ বিষয়ে রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো তিন বছরের পুরোনো নয় বরং, গত ১৮ থেকে ২১ মে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের উদ্যোগে কক্সবাজার সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে, দ্য ডেইলি স্টারের বাংলা সংস্করণে গত ২১ মে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত তিনটি ছবিই খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার সমুদ্রসৈকতে মার্কিন সেনা ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১৫ সদস্যকে নিয়ে চার দিনের একটি যৌথ উদ্ধার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ গত বুধবার (২১ মে) শেষ হয়। বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধারকাজ পরিচালনা নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দেশের অন্যান্য কয়েকটি গণমাধ্যমেও একই তথ্য জানানো হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়েবসাইটে ৫ মে প্রকাশিত একটি অফিস আদেশ থেকে জানা যায়, ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে ১৮ মে থেকে ২১ মে পর্যন্ত কক্সবাজারে ‘Swift Water Rescue Training’ শীর্ষক একটি প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন ইউনিট থেকে ১৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়।

এই ছবিগুলোর সত্যতা নিশ্চিত করতে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।

তিনি জানান, ছবিগুলো চলতি বছরেরই এবং সদ্য অনুষ্ঠিত প্রশিক্ষণের সময় তোলা। তবে এ ধরনের প্রশিক্ষণ নতুন নয়, যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে বিভিন্ন সময় এ রকম প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে।

রিউমর স্ক্যানারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ ধরনের প্রশিক্ষণ নতুন কোনো বিষয় নয়। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও দূতাবাসের সহযোগিতায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের সদস্যদের নানা ধরনের প্রশিক্ষণ প্রদানের প্রমাণ পাওয়া গেছে। গতকাল (২১ মে) রিউমর স্ক্যানারের ফেসবুক পেজ ও গ্রুপে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সুতরাং, যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে সম্প্রতি বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকজন সদস্যকে দেওয়া প্রশিক্ষণের তিনটি ছবিকে তিন বছর পুরোনো বলে দাবি করা হচ্ছে, যা মিথ্যা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X