কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের ১৮ স্থাপনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

পুরোনো ছবি
ইয়েমেনের ১৮ স্থাপনায় যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিশানা করে আবারও যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শনিবার (২৪ ফেব্রুয়ারি) ইয়েমেনের ভেতরে আটটি এলাকায় হুতিদের ১৮টি স্থাপনায় এসব হামলা চালিয়েছে দেশ দুটি। খবর আলজাজিরার।

শনিবার এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য জানিয়েছে, তারা ইয়েমেনের আটটি স্থানে ১৮টি হুতি স্থাপনায় বোমা হামলা করেছে। এসব স্থাপনার মধ্যে ইরানপন্থি গোষ্ঠীটির ভূগর্ভস্থ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুতকেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও একটি হেলিকপ্টার রয়েছে। হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ড সহায়তা করেছে।

এ নিয়ে গত ১২ জানুয়ারির পর থেকে লোহিত সাগরে হামলা ঠেকাতে হুতিদের নিশানা করে চতুর্থবারের মতো যৌথ অভিযান পরিচালনা করেছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। যৌথ অভিযান ছাড়াও প্রায় প্রতিদিন হুতিদের বিভিন্ন স্থাপনায় হামলা করে আসছে যুক্তরাষ্ট্র। তবে এত এত হামলা করে এখনো হুতিদের থামাতে পারছে না পশ্চিমারা।

মূলত গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুতি বিদ্রোহীরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ৩০টির বেশি জাহজে হামলা চালিয়েছে হুতিরা। তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এই দুই নৌপথ এড়িয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ‘ইরান-সমর্থিত হুতি যোদ্ধাদের সক্ষমতা খর্ব করতে সবশেষ এই হামলা চালানো হয়েছে। আমরা হুতিদের স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের অবৈধ আক্রমণ বন্ধ না করে, তাহলে তাদের ফল ভোগ করতে হবে।’ তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এমন হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন-ব্রিটিশ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হুতিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

ফিফা’র নতুন নিয়ম: গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১১

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১২

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

১৩

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

১৪

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১৫

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১৬

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১৭

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৮

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৯

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

২০
X