কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রমজান উপলক্ষে খেজুরের দাম ৪০ শতাংশ কমাল আরব আমিরাত

বাজারে সাজানো খেজুর। ছবি : সংগৃহীত
বাজারে সাজানো খেজুর। ছবি : সংগৃহীত

রমজানের আগেই স্বস্তির খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে খেজুরের দাম প্রায় ৪০ শতাংশ কমানো হয়েছে। রোজাকে সামনে রেখে অতীব প্রয়োজনীয় এ পণ্যের দাম কমিয়েছেন দেশটির ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি শারজার ওয়াটারফ্রন্ট ও জুবাইল মার্কেট সরেজমিন পরিদর্শন করেছেন। এ সময় বাজারে স্বাভাবিক সময়ের চেয়ে অনেক অনেক কম দামে খেজুর বিক্রি হতে দেখা গিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিন, জর্দান ও সৌদি আরবের মাজদুল খেজুর বর্তমানে ২০ দিরহামে বিক্রি হচ্ছে। যা স্বাভাবিক সময়ে ৩০ দিরহামে বিক্রি হয়ে থাকে। একইভাবে রুটাব খেজুর তিন কেজি স্বাভাবিক সময়ে ৬০ দিরহামে বিক্রি হলেও তা এখন ৪৫ দিরহামে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বহুল পরিচিত আজওয়া খেজুর বর্তমানে প্রতিকেজি ৩৫ দিরহামে বিক্রি হচ্ছে। যা স্বাভাবিক সময়ে ৪৫ দিরহামে বিক্রি হয়ে থাকে। এ ছাড়া বাজেট সচেতন মানুষের জন্য বাজারে রয়েছে ইরানের জায়দি খেজুর। এটি প্রতিকেজি পাঁচ দিরহামে বিক্রি হচ্ছে।

ওয়াটারফ্রন্টের একটি স্টলের বিক্রেতা মোহাম্মদ রাইস বলেন, শুকনো ফলমূল ছাড়মূল্যে বিক্রি করা হচ্ছে। বর্তমানে মাজদুল খেজুরের চাহিদা উল্লেখযোগ্যভাবে কম রয়েছে। এটি প্রতিদিন এখন ১০০ কেজির বেশি বিক্রি হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে চাহিদা বেড়ে ৫০০ কেজির বেশি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, সব বিক্রেতারা বর্তমানে এ শক্তিবর্ধক ফলটি কম মূল্যে বিক্রি করছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে এ অফারের সুবিধা নিচ্ছেন। রমজানের আগে এখন কম দামে খেজুর কিনে উল্লেখযোগ্য সেভিংস করতে পারেন স্থানীয়রা।

ওয়াটারফ্রন্টের আরেক বিক্রেতা আনজিল এস বলেন, বর্তমানে আমাদের কাছে ৩০ প্রজাতির খেজুর রয়েছে। আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এর আরও ধরন আসার আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, আগামী দিনগুলোতে চাহিদা আরও বাড়বে। ফলে খেজুরের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X