কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৬:৩৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর গাজায় না খেয়ে মারা যাচ্ছে শিশুরা : ডব্লিউএইচও

পুরোনো ছবি
পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় না খেয়ে শিশুরা মারা যাচ্ছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এমন ভয়াবহ তথ্যের কথা জানান তিনি। খবর আলজাজিরার।

টেড্রোস আধানম বলেন, গত রোববার আল-আওদা ও কামাল আদওয়ান হাসপাতালের পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদল। গত অক্টোবরের শুরুর পর এবারই প্রথমবারের মতো হাসপাতাল দুটি পরিদর্শনের অনুমতি পেয়েছে সংস্থাটি। খাবার না পেয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মাঝে গুরুতর মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে।

গত রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ভুগে অন্তত ১৫ শিশু মারা গেছে। সোমবার ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের একটি হাসপাতালে রোববার ১৬তম শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, উত্তর গাজায় অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। শিশুরা অনাহারে মারা যাচ্ছে। জ্বালালি খাদ্য ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। হাসপাতালের ভবন ধ্বংস হয়ে গেছে। প্রায় ৩ লাখ মানুষ খুব নগণ্য পরিমাণ খাবার ও বিশুদ্ধ পানির ওপর বসবাস করছেন।

তিনি বলেন, আল আওদা হাসপাতালের পরিস্থিতি বিশেষভাবে ভয়াবহ। কারণ হাসপাতালের একটি ভবন ধ্বংস হয়ে গেছে।

এর আগে জাতিসংঘ জানিয়েছিল, গাজায় ত্রাণসহায়তা প্রবেশে পরিকল্পিতভাবে বাধা দিয়ে আসছে ইসরায়েল। এই কারণে সেখানে ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতই ভয়াবহ, গাজার মোট জনসংখ্যার অন্তত এক-চতুর্থাংশ অর্থাৎ প্রায় ৬ লাখ মানুষ দুর্ভিক্ষ থেকে এক ধাপ দূরে রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১০

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১১

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১২

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৩

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৪

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৬

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৭

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৮

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৯

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

২০
X