কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

গাজার উদ্দেশে বেরিয়ে পড়েছে তুর্কি জাহাজ

গাজার জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণ। ছবি : সংগৃহীত
গাজার জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণ। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। ফলে গাজায় চরম মানবিক সংকট বিরাজ করছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো এবং বিশ্বনেতারা বারবার সতর্ক করার পরও থামছে না ইসরায়েলি বাহিনী। উল্টো ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদেরও তারা হত্যা করছে।

এই অবস্থায় তুর্কি রেড ক্রিসেন্টের সরবরাহ করা তিন হাজার টন খাদ্য, ওষুধ এবং অন্যান্য সাহায্য নিয়ে একটি জাহাজ মিসরের দিকে যাত্রা শুরু করেছে। মিসরীয় রেড ক্রিসেন্টের সমর্থন ও সহযোগিতায় এসব খাদ্য গাজায় পৌঁছানো হবে। এই খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, তুরস্কের এই সহায়তা রমজানের শুরুতে ফিলিস্তিনিদের বাঁচিয়ে রাখার আশা জোগাবে। এ বিষয়ে তুর্কি রাষ্ট্রদূত সেলিহ মুতলু সেন বলেন, জাহাজটি তুরস্কে ফিরে আসার পর পুনরায় ভরাট করে গাজায় পাঠানো হবে। আগামী ২৬ মার্চ জাহাজটি ফিরে আসতে পারে।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় অধিকৃত পশ্চিম তীরে নতুন করে সাড়ে তিন হাজার অবৈধ বসতি নির্মাণে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেছে, পশ্চিম তীরের বিশাল অংশকে ইহুদিকরণে ইসরায়েলের প্রচেষ্টা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং সম্ভাব্য দ্বি-রাষ্ট্র সমাধানকে ক্ষুণ্ন করেছে।

এর আগে গাজার বর্তমান পরিস্থিতির জন্য ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি শতাব্দীর অন্যতম ‘নিকৃষ্ট বর্বরতা’ বলেও আখ্যায়িত করেছেন।

মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন, ফিলিস্তিনিদের ওপর এই বর্বরতা ‘পশ্চিমা শক্তির সীমাহীন সমর্থনে’ ঘটছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তার সহযোগীদের অবশ্যই আইন ও জনসাধারণের বিবেকের সামনে প্রতি ফোঁটা রক্তের জন্য জবাবদিহি করা হবে।

এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি দখল করে আছে ইসরায়েল, এটি সংকট সমাধানের সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি।

উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষ না খেয়ে মারা যাচ্ছে। পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X