কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯ ত্রাণপ্রত্যাশী

হাসপাতালের বাইরে স্বজনদের আহাজারি। পুরোনো ছবি।
হাসপাতালের বাইরে স্বজনদের আহাজারি। পুরোনো ছবি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণপ্রত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৯ ত্রাণপ্র‌ত্যাশী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক। শুক্রবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দুটি পৃথক জায়গায় ত্রাণপ্র‌ত্যাশীদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল গাজার আল নুসাইরাত ক্যাম্পে। সেখানে ত্রাণ বিতরণকালে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আটজন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় ঘটনা ঘটেছে গাজার উত্তরাঞ্চলে। সেখানে ত্রাণের জন্য অপেক্ষারতদের ওপর গুলিবর্ষণ করেছে ইসরায়েল। এত অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত দেড় শতাধিক ফিলিস্তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানালেও তা অস্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বিষয়টি অস্বীকার করে এটিকে মিথ্যা তথ্য হিসেবে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যেহেতু আইডিএফ সব ঘটনাকে যথাযথ মাধ্যমে তদন্ত করে, ফলে আমরা মিডিয়াকে একই কাজ করার ও বিশ্বাসযোগ্য তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানাই।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, কুয়েত গোলচত্বরে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ২০ জনের মরদেহ আল শিফা হাসপাতালে আনা হয়েছে। ত্রাণপ্রত্যাশীদের ওপর গুলিবর্ষণের পর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ জন নিহত ও ১৫৫ জন আহত ব্যক্তিকে আল শিফা হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্বল সক্ষমতার কারণে চিকিৎসকরা এ পরিস্থিতি মোকাবিলা অক্ষম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X