কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০২:০৫ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা, শীর্ষ কমান্ডার নিহত

হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত
হামলায় বিধ্বস্ত ভবন। ছবি : সংগৃহীত

সিরিয়ায় ইরানের দূতাবাসে বিমান হামলা হয়েছে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ( আইআরজিসি) এক কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (০১ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের এনেক্সে ভবনে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে এ হামলা চালায়। এতে আইআরজিসির এক কমান্ডারসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের মাজেহতে ইরানি দূতাবাসে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

লেবাননের নিরাপত্তা বাহিনীর সূত্রের তথ্যানুসারে, ইসরায়েলে এ বিমান হামলায় মোহাম্মদ রেজা জাহেদি আইআরজিসির এক কমান্ডার নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে রয়টার্সের প্রতিবেদকরা জানান, দামেস্কের মাজেহ এলাকায় ইরানের দূতাবাসে ইসরায়েল যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। এতে করে ভবনটিতে আগুন ধরে যায়। হামলার পর সেখানে জরুরি বিভাগের বেশকিছু গাড়ি দেখা যায়।

হামলার বিষয়ে জানতে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলের সামরিক বাহিনীতে যোগাযোগ করা হয়। তবে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি। সামরিক বাহিনীর এক ‍মুখপাত্র জানিয়েছে, আমরা বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করি না।

ইরানের দূতাবাসে হামলার বিষয়টি সিরিয়ার রাষ্ট্রয়ত্ত টেলিভিশনে নিশ্চিত করা হয়েছে।

এর আগে ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দূতাবাসের পাশের একটি ভবনে হামলা হয়েছে। ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে হামলায় দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনকে নিশানা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১০

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১১

নাহিদা আক্তারের রেকর্ড

১২

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৩

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৪

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৫

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৬

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৭

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৮

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৯

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

২০
X