কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৩:০৪ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জুমাতুল বিদায় আল আকসায় মুসল্লিদের ঢল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গতকাল শুক্রবার ছিল পবিত্র রমজান মাসের শেষ জুমা। অর্থাৎ জুমাতুল বিদা। এদিন নামাজ আদায়ের জন্য আল আকসা মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের। ইসরায়েলি বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে আল আকসা প্রাঙ্গণে জড়ো হয় লাখো মুসল্লি।

ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শুক্রবার ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় ১ লাখ ২০ হাজার মুসল্লি পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, আগের দিন রাত থেকেই মসজিদে প্রবেশের মুখে চেকপয়েন্ট বসায় ইসরায়েল বাহিনী। মুসল্লিদের প্রবেশ ঠেকাতে সেখানে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়। এ সময় জোর করে মসজিদে প্রবেশের সময় ১১ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করে ইসরায়েলি বাহিনী।

একপর্যায়ে কিছুটা সংঘাতময় পরিস্থিতিও তৈরি হয়। মসজিদুল আকসার বাইরে ফিলিস্তিনিরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। এ সময় ফিলিস্তিনিরা গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।

তবে সব বাধা উপেক্ষা করে ঠিকই জুমার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরিা। শুধু জুমার নামাজই নয়, তারাবিহতেও ছিল মুসল্লিদের ঢল।

গেল ৭ অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। ধরে নিয়ে যায় কয়েকশ মানুষকে। সেদিন থেকে রীতিমতো তাণ্ডব শুরু গাজায়। গেল ৬ মাসে মৃত্যুপুরীতি পরিণত হয়েছে গাজা উপত্যকা। নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী-শিশুসহ সবাইকে।

শুধু বোমার আঘাতেই নয়, খাদ্যাভাবে প্রতিদিন মারা যাচ্ছে গাজার বহু মানুষ। কয়েকটি দেশ ত্রাণ সহায়তা পাঠালেও তা মোটেও পর্যাপ্ত নয়। এ নিয়ে বারবার সতর্ক বার্তা দিয়ে আসছে জাতিসংঘ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১০

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১১

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১২

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৩

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

১৪

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

১৫

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

১৬

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

১৭

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১৯

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

২০
X