কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত স্পেন

দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত
দুই দেশের পতাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে স্পেন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগামী কয়েক মাসের মধ্যে এ স্বীকৃতি মিলতে পারে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সানচেজ বলেন, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক এই স্বীকৃতি আগামী জুলাই মাসের আগেই দেওয়া হবে। ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দিতে অন্য দেশগুলোকে রাজি করানোর জন্য ইউরোপ সফরও শুরু করতে চলেছেন তিনি।

সংসদীয় বিতর্কের সময় সানচেজ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃতি না দিলে তারা ফিলিস্তিনকে সাহায্য করতে পারে না। ইউরোপের ভূরাজনৈতিক স্বার্থেই আন্তর্জাতিক সম্প্রদায়ের ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের প্রস্তাব সংসদে সংখ্যাগরিষ্ঠদের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দেশটির প্রধান বিরোধী দলের এ প্রস্তাব সমর্থনের সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।

দেশটির পপুরার পার্টির নেতা আলবার্তো নুনেজ বুধবার বলেন, তিনি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করেন। তবে সানচেজ যে পদ্ধতিতে এগিয়ে চলেছেন তার সঙ্গে দ্বিমতের কথা জানিয়েছেন তিনি।

স্পেন সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানালেও এর আগে আয়ারল্যান্ড, মাল্টা এবং স্লোভেনিয়া একই ধরনের ইচ্ছার কথা জানিয়েছে।

আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে শুক্রবার সানচেজ নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, পর্তুগাল এবং বেলজিয়ামের নেতাদের সঙ্গে আলোচনা এবং আরও দেশকে তার সঙ্গে যোগ দিতে রাজি করানোর চেষ্টায় যোগাযোগ শুরু করবেন।

এর আগে তিনি গত সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলে টেকসই শান্তি অর্জনের উপায় নিয়ে আলোচনা করতে জর্ডান, সৌদি আরব এবং কাতারের নেতাদের সঙ্গে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X