কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পিএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ইরানের হামলার জন্য নেতানিয়াহুই দায়ী: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ইরান। ইরানের এই হামলার পর ব্যাপক উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। প্রতিশোধমূলক এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

মঙ্গলবার, (১৬ এপ্রিল) এরদোয়ান বলেছেন, গত ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল, তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠুর প্রশাসন।

আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গত শনিবারের ঘটনাগুলোকে শূন্যতায় দেখা অন্যায়। তিনি বলেন, ১৩ এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করেছিল তার জন্য প্রধানত একজন দায়ী, তিনি হলেন নেতানিয়াহু এবং তার রক্তাক্ত প্রশাসন।

এরদোয়ান বলেন, ৭ অক্টোবর থেকে, ইসরায়েলি সরকার পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে দেওয়ার জন্য উসকানিমূলক পদক্ষেপ বেছে নিয়েছে। ইসরায়েলি সরকার আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে দামেস্কে ইরানের কনস্যুলেটকে লক্ষ্যবস্তু করেছে।

এরদোয়ান বলেন, আমরা পশ্চিমা দেশগুলোর দ্বৈত-মানসিক দৃষ্টিভঙ্গি দেখেছি, তারা ইসরায়েলে ইরানের হামলার নিন্দায় ব্যস্ত, অথচ সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলার ঘটনায় চুপ ছিল।

বর্তমান সংঘাতের জন্য ইসরায়েলকে দায়ী করে এরদোয়ান বলেন, ইসরায়েল বাহিনী গাজায় ‘নির্বিচারে’ হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করেছে, যার মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা লোকেরাও রয়েছে। তুর্কি নেতা দাবি করেন, ১৩২ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েল গণহত্যামূলক নীতি বাস্তবায়ন করছে।

সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের কনস্যুলেটে হামলার জবাবে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। গত শনিবার রাতের এ হামলায় শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটি।

ইরানের নজিরবিহীন হামলার জবাব দিতে দেশটির ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমানবাহিনী। সোমবার (১৫ এপ্রিল) ইসরায়েলি স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে।

ইরান বলছে, তারা নতুন করে উত্তেজনা চায় না। তবে আক্রমণের শিকার হলে সেকেন্ডের ব্যবধানে জবাব দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X