কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪, ০১:২৮ পিএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরে ১৪ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) অধিকৃত এই অঞ্চলের তুলকারম শহরের নুর শামস এলাকায় এই অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোরে নুর শামস এলাকায় অভিযানে নামে ইসরায়েলি বাহিনী। একের পর এক ইসরায়েলি সামরিক যান সেখানে জড়ো হতে থাকে। গোলাগুলির শব্দও শোনা যায়। এ ছাড়া এই সময় ওই এলাকার আকাশে অন্তত তিনটি ড্রোন উড়তে দেখা গেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৪ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী এক ছেলেও রয়েছে। গত কয়েক মাসে পশ্চিম তীরে একদিনে এত মানুষ মারা যায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীও ফিলিস্তিনিদের হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অভিযানের সময় বেশ কয়েকজন ফিলিস্তিনি যোদ্ধা নিহত ও গ্রেপ্তার হয়েছে। এ ছাড়া গোলাগুলিতে অন্তত চারজন ইসরায়েলি সেনা আহত হয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কেন্দ্রবিন্দু হলো তুলকারম শহর। এই শহরে বহু বছর ধরে ফিলিস্তিনিরা বসবাস করে আসছেন। বিভিন্ন ফিলিস্তিনি উপদল নিয়ে গঠিত তুলকারম ব্রিগেড জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলি করেছে।

পশ্চিম তীরে বহুদিন ধরে ইসরায়েলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়ে আসছেন ফিলস্তিনিরা। বিশেষ করে গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হলে এই সহিংতার মাত্রা আরও বেড়ে যায়। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি গ্রেপ্তার এবং শত শত মানুষ মারা গেছেন। তবে গাজা যুদ্ধের কারণে পশ্চিম তীরের সহিংসতার ঘটনা চাপা পড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১০

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১১

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১২

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৩

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৪

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৫

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৭

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৮

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

১৯

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

২০
X