কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হাতে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। ছবি : সংগৃহীত

যে কোনো ধরনের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে নতুন ধরনের হাতিয়ার প্রস্তুত করেছে ইরান। তেহরানের হাতে এমন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চলে এসেছে যা অত্যাধুনিক মার্কিন স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করবে এবং বহুদূরে থাকতেই তা ধ্বংস করে ফেলবে। এই হাতিয়ারের নাম বাভার- ৩৭৩।

কী এই বাভার- ৩৭৩?

বাভার- ৩৭৩ ইরানের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম। শত্রুর যে কোনো আক্রমণ রুখে দিতে ২০১৯ সালে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই বাভার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে আসে ইরানের। সমর বিশেষজ্ঞদের মতে, শক্তিশালী এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বা রাশিয়ার এস- ৩০০ মিসাইল সিস্টেমের থেকে কোনো অংশে কম নয়।

এবার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেই আরও উন্নত ও নিখুঁত করে তুলেছে তেহরান।

গত ১৭ এপ্রিল মহড়ায় বাভারের নতুন সংস্করণ প্রকাশ্যে আনে ইরান প্রতিরক্ষা বাহিনী। ইরানের দাবি ১৮৬ মাইল পর্যন্ত দূরের যে কোনো শত্রু বিমান বা ক্ষেপণাস্ত্রে আঘাত হানতে সক্ষম বাভারের নতুন সংস্করণ। এমনকি ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, মার্কিন বিমানবাহিনীর এফ-৩৫ ও এফ-২২ স্টেলথ যুদ্ধবিমানকেও শনাক্ত করে তাতে আঘাত করতে পারে বাভার- ৩৭৩।

উল্যেখ্য, মার্কিন স্টেলথ যুদ্ধবিমান কার্যত ‘অদৃশ্য’। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না। ফলে ফাইটার জেটগুলোর আঘাত প্রতিরোধ করা খুবই কঠিন। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার এই অত্যাধুনিক যুদ্ধবিমান প্রতিহত করতেই বাভার এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করেছে ইসলামিক রিপাবলিকান।

প্রসঙ্গত, হামাস-ইজরায়েল হামলা পাল্টা হামলার ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে। ইসরায়েল ভুখণ্ডে প্রথমবারের মতো আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা জোরদার হচ্ছে।

ইরান-ইসরায়েল বড় ধরনের সংঘাত হলে ইরানের জন্য গেম চেঞ্জার হতে পারে বাভার- ৩৭৩-এর মতো অস্ত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X