কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১০:৫০ পিএম
আপডেট : ০১ মে ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত

জনরোষ থেকে বাঁচতে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত ওলিভার ওকজা। ছবি : সংগৃহীত
জনরোষ থেকে বাঁচতে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত ওলিভার ওকজা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনিদের ধাওয়া খেয়ে দৌড়ে পালালেন জার্মান রাষ্ট্রদূত ওলিভার ওকজা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিও। পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘর পরিদর্শনে গিয়ে এই পরিস্থিতির সম্মুখীন হন জার্মান রাষ্ট্রদূত।

ভিডিওতে দেখা গেছে, স্যুট-কোট পরিহিত এক ব্যক্তি জনরোষ থেকে বাঁচতে দৌড়ে পালাচ্ছেন। তিনি আর কেউ নন, ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওলিভার ওকজা।

মঙ্গলবার পশ্চিম তীরের ফিলিস্তিন জাদুঘর পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এ সময় জনরোষে পড়েন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, জার্মান রাষ্ট্রদূত প্রাণভয়ে দৌড়াচ্ছেন। এ সময় তার পেছনে বেশ কয়েকজন বিক্ষুব্ধ যুবক ছুটে আসছে।

জনরোষ থেকে বাঁচতে দৌড়ে নিজের গাড়িতে আশ্রয় নেন জার্মান দূত। গাড়িতে ওঠার পর তার গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। ওই সময় ‘গুলির শব্দও’ শোনা যায়।

এদিকে এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট লিখেছেন ফিলিস্তিনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ওলিভার ওকজা। তিনি লিখেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ ও সংলাপের জায়গা সব সময় থাকে। তবে বিরজেতের জাতীয় জাদুঘরে ইউরোপীয় ইউনিয়নের মিশনপ্রধানদের বৈঠকটি প্রতিবাদকারীদের জন্য বাধাগ্রস্ত হওয়ায় আমরা দুঃখিত।

তিনি আরও লেখেন, তবুও, আমরা আমাদের ফিলিস্তিনি অংশীদারদের সঙ্গে গঠনমূলক কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী। ওইদিন থেকেই গোষ্ঠীটিকে নির্মূলের নামে গাজায় গণহত্যা শুরু করে তেল আবিব।

৭ অক্টোবরের ওই হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে ও ইসরায়েলিদের প্রতি সংহতি জানাতে সরাসরি দেশটিতে ছুটে যান জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। এ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা গণহত্যার যে অভিযোগ এনেছে, সেটির বিরুদ্ধেও লড়ার ঘোষণা দিয়েছে জার্মানি। ফলে, দেশটির ওপর তীব্র ঘৃণা ও ক্ষোভ থেকে রাষ্ট্রদূতকে ধাওয়া দিল ফিলিস্তিনি তরুণরা।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়েছে শত শত ভবন। এসব ভবনের ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রায় ১০ হাজার মরদেহ পচে যাচ্ছে। প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে এসব মরদেহ উদ্ধার করা যাচ্ছে না বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X