কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ১০:৫১ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থার ঘোষণা সৌদির

হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থার ঘোষণা সৌদির

চলতি বছরেই হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে। শুক্রবার (১০ মে) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের বলেন, এ বছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে।

বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে তিনি বলেন, উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। আসন্ন বছরগুলোতে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পরিবহন সেক্টরে অনেক বিশেষায়িত সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে।

পরিবহনমন্ত্রী বলেন, সৌদি আরব হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ বছরের হজ মৌসুমে আরও দ্রুত এবং নির্বিঘ্ন করতে উন্নত প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলোর সুবিধা নেওয়ার জন্য অমাদের অবশ্যই এগিয়ে থাকতে হবে।

চলতি বছরের শুরুর দিকে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনার কথা জানায় সৌদি আবর। পরিকল্পনা অনুযায়ী সৌদি আরব এয়ারলাইনস জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মক্কার হোটেলগুলোর মধ্যে হজযাত্রীদের জন্য এ উড়ন্ত ট্যাক্সি চালুর কথা রয়েছে। এজন্য প্রায় ১০০ উড়ন্ত ট্যাক্সি কেনার পরিকল্পনার কথাও জানানো হয় তখন।

এর আগে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য, কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল বাদশা সালমান প্রশাসন।

সৌদি আরবের হজবিষয়কমন্ত্রী জানান, চলতি সপ্তাহে ইন্দোনেশিয়ায় বৈধ হজযাত্রীদের জন্য একটি করে ডিজিটাল নুসুক কার্ড দেওয়ার প্রকল্প শুরু হয়েছে। এই কার্ডগুলো ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে যাওয়া হজযাত্রীদের দেওয়া হবে। ডিজিটাল এই নুসুক কার্ডে সংশ্লিষ্ট হজযাত্রীর প্রয়োজনীয় সব তথ্য মজুত থাকবে এবং হজের জন্য পবিত্র কাবার প্রাঙ্গণে প্রবেশ করতে চাইলে এই ডিজিটাল কার্ড অবশ্যই প্রদর্শন করতে হবে। এ ছাড়া, হজের অন্যান্য আনুষ্ঠানিকতা পালনেও বিভিন্ন জায়গায় এই ডিজিটাল কার্ড দেখাতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X