কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১০:৪৫ এএম
আপডেট : ১৫ মে ২০২৪, ১০:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন

তেলআবিবে তেল হাশোমার সামরিক ঘাঁটিতে লাগা আগুনে সৃষ্ট কালো ধোয়া। ছবি : সংগৃহীত
তেলআবিবে তেল হাশোমার সামরিক ঘাঁটিতে লাগা আগুনে সৃষ্ট কালো ধোয়া। ছবি : সংগৃহীত

ভায়াবহ আগুনে পুড়ছে ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি। তেলআবিবের রামাত গান শহরের তেল হাশোমার সামরিক ঘাঁটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দমকল বাহিনীর অন্তত ২৮টি দল আগুন নেভাতে কাজ করছে বলে টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, তেল হাশোমার সামরিক ঘাঁটিটি বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও অস্ত্র মজুতের জন্য নির্ধারিত ছিল।

কীভাবে ঘাঁটিটিতে আগুন লাগল সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাধাগ্রস্ত হতে পারে ঘাঁটিটির স্বাভাবিক কার্যক্রম। নিরাপত্তার জন্য এরই মধ্যে ঘাঁটিটির আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেয়া হচ্ছে বলেও জানিয়েছে বেশ কিছু সংবাদমাধ্যম।

গেল বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। সে সময় থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হামলা চালিয়েছে হামাস ও ইরানপন্থি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী।

তবে তেল আবিবের এই ঘাঁটিতে অগ্নিকাণ্ডের সঙ্গে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে। কারণ ইসরায়েলের এসব ঘাঁটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা দিয়ে সুরক্ষিত।

হামাসের ছোড়া রকেট অথবা ক্ষেপণাস্ত্র সেখানে পৌঁছানোর সম্ভাবনা নেই। এ ছাড়া লেবানের সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলা চালিয়েছে এমন কোনো দাবিও করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X