টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন খতিব মহিবুল্লাহ 

পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে। ইনসেটে খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী। ছবি : সংগৃহীত
পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছে। ইনসেটে খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী। ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিএনটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীকে ঘিরে আলোচিত অপহরণ ও উদ্ধারের ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাটি প্রকৃত অর্থে অপহরণ নয়, বরং খতিব নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি হেডকোয়ার্টারে আনুষ্ঠানিক ব্রিফিং থেকে এ তথ্য জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর বিকেল ৪টার দিকে খতিব মহিবুল্লাহ নিখোঁজ হন। পরদিন তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যেখানে অভিযোগ করা হয় যে তিনি নামাজ পড়তে গিয়ে অপহৃত হয়েছেন।

এদিকে তদন্তে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সেখানে দেখা যায়, ওই সময় খতিব স্বেচ্ছায় একটি সিএনজি অটোরিকশায় করে এলাকার বাইরে চলে যাচ্ছেন। ফুটেজে কোনো জোরপূর্বক বা সংঘর্ষের দৃশ্য পাওয়া যায়নি।

পরে ২৩ অক্টোবর পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিবুল্লাহ মিয়াজী নিজেই স্বীকার করেন যে, ঘটনাটি তার নিজের ইচ্ছায় ঘটেছে। তবে তিনি কেন, কী উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় এমনটি করেছেন—তা এখনো তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন, ‘প্রাথমিকভাবে এটি কোনো অপহরণের ঘটনা নয় বলে মনে হচ্ছে। তদন্তে দেখা গেছে, খতিব নিজেই স্থান ত্যাগ করেছিলেন। তবে এর পেছনের কারণ ও উদ্দেশ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমানে মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী পুলিশের তত্ত্বাবধানে আছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে পুলিশ জানিয়েছে।

এদিকে ওই খতিবের নিখোঁজ বিষয়ে নতুন তথ্য দিয়েছেন আলজাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। ফেসবুক পোস্টে তিনি জানান, বিভিন্ন অ্যাংগেল থেকে নেওয়া চারটি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, সকাল ৭টা ১৮ মিনিটে মুহিব্বুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স পথরোধ করে তাকে অপহরণের যে দাবিটি করা হয়েছে, সিসিটিভি ফুটেজে এরকম কোনো ঘটনা দেখা যায়নি; বরং তাকে একাই দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X