কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৪:২৯ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৫:০২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আলি বাগেরি কানি। ছবি : রয়টার্স
ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আলি বাগেরি কানি। ছবি : রয়টার্স

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলি বাগেরি কানিকে নিয়োগ দেওয়া হয়েছে। ইরানের মন্ত্রিসভা তাকে মনোনীত করেছে।

সোমবার (২০ মে) ইরান সরকারের মুখপাত্র আলি বাহাদোরি জাহরোমি এ ঘোষণা দেন।

২০২১ সালের সেপ্টেম্বর থেকে আলি বাগেরি উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত হলেন।

আলি বাগেরি ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের বিশ্বস্থ সহচর ছিলেন আলি বাগেরি। সম্প্রতি ইরান-ইসরায়েল উত্তেজনা মোকাবিলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এদিকে কাছাকাছি সময়ে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে প্রেসিডেন্ট হিসেবে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনে নিযুক্ত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

এক বিবৃতিতে খামেনি বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী মোখবারকে নির্বাহী বিভাগের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনে তিনি আইন ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে কাজ করবেন।

দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। ওই হেলিকপ্টারে থাকা প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতিসহ সব আরোহীর মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X